মক্কার আকাশসীমায় ড্রোন নিয়ে উত্তেজনা, নিন্দা বাংলাদেশের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ দুপুর
  • ৩৮৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে মক্কা আল-মুকাররমাসহ সৌদি আরবের সব পবিত্র স্থানের পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।

বাংলাদেশ বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা সব সময় নিশ্চিত করা জরুরি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোট দাবি করে, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও সৌদি পক্ষের এই দাবি জানিয়েছে।

তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। গোষ্ঠীটির কর্মকর্তা হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি অভিযোগকে ‘পুরোনো মিথ্যা’ বলে দাবি করেন। রয়টার্সের প্রতিবেদনেও হুথিদের পক্ষ থেকে মক্কা বা অন্য কোনো ধর্মীয় স্থানে হামলার লক্ষ্য থাকার কথা অস্বীকার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মক্কা ইসলামের পবিত্রতম নগরী এবং প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি সেখানে হজ পালন করেন। ফলে নগরীটির নিরাপত্তা নিয়ে যেকোনো সামরিক উত্তেজনা আঞ্চলিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad