সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, এসএসএসের ডামুড্যা এলাকারিয়া ম্যানেজার মো. আবদুর রহমান, সখিপুর থানার সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহসভাপতি ফয়সার মাঝি, এসএসএসের সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল এবং বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
সখিপুর থানার সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এসএসএসের এ উদ্যোগ প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও ভূমিকা রাখছে।
এসএসএসের ডামুড্যা এলাকারিয়া ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে এসএসএস দীর্ঘদিন ধরে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় এ বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স