রোববার (১৮ অক্টোবর) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এর আগে শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসব ফরম সংগ্রহ করেন।
কুপতলায় সর্বোচ্চ ১১, রামচন্দ্রপুরে একজনগাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকছুদার রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর ইউনিয়নে সাতজন, মালিবাড়ীতে পাঁচজন, কুপতলায় ১১ জন, সাহাপাড়ায় দুজন, বল্লমঝাড়ে ছয়জন এবং রামচন্দ্রপুরে একজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
এ ছাড়া বাদিয়াখালী ইউনিয়নে দুজন, বোয়ালীতে দুজন, খোলাহাটিতে পাঁচজন, ঘাঘোয়ায় চারজন, গিদারীতে পাঁচজন, কামারজানিতে তিনজন এবং মোল্লারচরে তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সব মিলিয়ে ১৩টি ইউনিয়নে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৫৬।
যাচাই-বাছাই শেষে সুপারিশ ১৩ জনের নামমকছুদার রহমান জানান, মনোনয়নপ্রত্যাশীদের ফরম যাচাই-বাছাই এবং তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মতামতের ভিত্তিতে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে মোট ১৩ জনের নাম চূড়ান্ত দলীয় মনোনয়নের জন্য সুপারিশ করা হবে। এ বিষয়ে সদর উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মনোনয়ন ফরম বিতরণের সময় গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক