ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৪,

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ দুপুর
  • ৮৫৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে। অভিযানে ককটেলের বিস্ফোরিত অংশ, বিপুল পরিমাণ মাদক, অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তেজগাঁওয়ে সর্বোচ্চ গ্রেপ্তার

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৭৪, তেজগাঁওয়ে ১০২, মিরপুরে ৮০, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন।

এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার

অভিযানে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৭০১টি ইয়াবা ও ৬২ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি সুইচ গিয়ার, নগদ ৬ হাজার ৬১০ টাকা, একটি ল্যাপটপ এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার বিপুলসংখ্যক অবৈধ সিম

নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিম ও ভিওআইপি সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাংলালিংকের ১৮ হাজার ৭৭টি, রবির ১ হাজার ২৬২টি, গ্রামীণফোনের ৭০০টি, এয়ারটেলের ১৫০টি এবং অন্যান্য অপারেটরের ৭৯৮টি সিম রয়েছে।

এ ছাড়া ১০টি ভিওআইপি মেশিন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad