কাহালুর ২১ এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ রাত
  • ৪২২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২১টি এলাকায় এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে।

বিষয়টি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিশ্চিত করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস।

জোনাল অফিস সূত্রে জানা গেছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের আওতায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

তথ্যসূত্র: বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, কাহালু জোনাল অফিস।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad