এক বিবৃতিতে মাশাল বলেন, আল-আকসা মসজিদ ৪০ দিন ধরে বন্ধ রাখা, মসজিদ প্রাঙ্গণে উগ্র ইহুদি গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের সুযোগ করে দিতে নির্দিষ্ট সময় ভাগ করে দেওয়া এবং প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো খালি করে স্থানিক বিভাজন প্রতিষ্ঠার চেষ্টা—এসব পদক্ষেপের অংশ।
তার ভাষায়, এসব পদক্ষেপের মাধ্যমে আল-আকসায় পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার পথ তৈরি করা হচ্ছে।
মাশাল বলেন, আল-আকসা মসজিদ এখন এক সংকটপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মসজিদ প্রাঙ্গণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জেরুজালেম ও আল-আকসা রক্ষায় ‘প্রতিরোধ ও জিহাদের কৌশল’ গ্রহণের কথা বলেন।
তিনি ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে যাওয়ার আহ্বান জানান, যাতে সেখানে তাদের অবিচল উপস্থিতি বজায় থাকে। একই সঙ্গে ফিলিস্তিনের সমর্থনে ঐক্যবদ্ধ হতে আরব ও ইসলামী বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানান হামাসের এই নেতা।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক