সিরাজগঞ্জের কাজিপুরে ৪ বোতল পঁচুই জাতীয় চোলাই মদ নিয়ে মোঃ রুবেল রানা (৩০) নামে এক যুবক থানায় গিয়ে আটক হলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩শত টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) কাজিপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত রুবেল রানা উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশ জানায়, রুবেল রানা তার হারানো এনআইডি কার্ডের জিডি করার জন্য থানায় আসেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী হুমায়ূন তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিকালে তার ব্যাগ থেকে ২৫০ মিলির ৪ বোতল পঁচুই জাতীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩শত টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক