মক্কার গ্র্যান্ড মসজিদে হামলার গুজব, আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক ১

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ রাত
  • ৩২৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হয়রানি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দাবি সম্পূর্ণ মিথ্যা।

পুরোনো ভিডিও ঘিরে গুজব

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি পুরোনো ঘটনার। ওই সময় এক ব্যক্তি মানসিক সমস্যাজনিত কারণে কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ভিডিওটির ওই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এবার আত্মঘাতী বোমা হামলার গুজব ছড়ানো হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ২০১৭ সালের ওই ঘটনার সঙ্গে কোনো আত্মঘাতী বোমা হামলার সম্পর্ক নেই।

সৌদি কর্তৃপক্ষ জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হয়ে এ ধরনের ঘটনার বিষয়ে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad