চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ রাত
  • ৪১৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে এ অগ্নিকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাংলাবাজার এলাকায় রেলের একটি পরিত্যক্ত বগিতে বিকাল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের একটি এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় বগি থেকে লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার জানান, ওই ইয়ার্ডে রেলের পরিত্যক্ত বগি এনে রাখা হয়। এলাকাটি চারদিক থেকে উন্মুক্ত থাকায় সেখানে দিন-রাত বখাটেদের আড্ডা হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে পরিত্যক্ত বগিটিতে আগুন ধরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad