ব্যাংকটির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে এই নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
পদের বিবরণপ্রতিষ্ঠানের নাম: দ্য সিটি ব্যাংক পিএলসি
বিভাগ: ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন ও বেসরকারি
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বয়স: সর্বনিম্ন ২৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীদের ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রার্থীদের ঢাকায় কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স