টঙ্গীতে চুরি করতে গিয়ে আটক দুই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ দুপুর
  • ৪১০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ভবন থেকে এসএস পাইপ চুরির অভিযোগে দুই আপন ভাইকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। মঙ্গলবার সকালে শিলমুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আটক দুই ভাই হলেন—সাকিব (৩১) ও রাকিব (২২)। তাঁরা গাজীপুরের পূবাইলের আড়াইবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তাঁদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।

ভোরে অটোরিকশা নিয়ে বের হন দুই ভাই

এলাকাবাসীর দাবি, মঙ্গলবার ভোররাত ৫টার দিকে সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে বের হন। একজন চালকের ভূমিকায় এবং অন্যজন যাত্রী সেজে টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা দুই ভাইকে আটক করেন।

পরে উত্তেজিত জনতা তাঁদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা অবনতি, কুর্মিটোলা হাসপাতালে

পুলিশ জানায়, গণপিটুনিতে দুই ভাই গুরুতর আহত হন। টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে এলাকাবাসী জানান, মারধরের সময় রাকিব কয়েকজন বাসিন্দাকে প্রাণনাশের হুমকি দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ার পর সংশ্লিষ্টদের দেখে নেওয়া এবং গুলি করে হত্যার হুমকি দেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনিতে আহত দুই ভাইয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad