মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে এলপিজির কোনো সংকট নেই। কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি বা জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
নির্ধারিত দাম কার্যকর নিয়ে নজরদারিতথ্য উপদেষ্টা বলেন, এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে। তবে এ কারণে ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ গুনতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা পর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
কোথাও নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে বিষয়টি তদারকির আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভিজিএফের চাল দ্বিগুণব্রিফিংয়ে ভিজিএফ কর্মসূচির আওতায় চালের পরিমাণ দ্বিগুণ করার কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, মূল্যস্ফীতি ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফের আওতায় আগে ১০ কেজি করে চাল দেওয়া হলেও এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ভিজিএফের আওতায় থাকা দরিদ্র ও নিম্নআয়ের মানুষ আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ চাল পাবেন।
তথ্যসূত্র: বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের নিয়মিত ব্রিফিং; আমার দেশ অনলাইন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক