৭ নভেম্বরকে সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ বিকাল
  • ৩৬৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসংক্রান্ত পরিপত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭ নভেম্বরের সাধারণ ছুটি-সংক্রান্ত আদেশটির ইস্যু নম্বর ৯২ এবং এটি ৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি সরকারের আমলে ৭ নভেম্বর সাধারণ ছুটি হিসেবে পালিত হতো। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ ছুটি বাতিল করা হয়েছিল। চলতি বছর সরকার আবার দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad