সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে জতিন চন্দ্র সর্দার (৬০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জতিন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের মৃত বিষ্ণু সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নিয়মিত বাঁকাই সিংপাড়ায় চোলাই মদ পান করতে যেতেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে মদ পান করে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক