আটকের আগে ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, ০২:০৪ দুপুর
  • ২২৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ককরোচ জনতা পার্টির (সিজেপি)-প্রধান
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকে এবং তাঁর দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি বিমানবন্দরে আটক করেছে পুলিশ। মুম্বাই থেকে আসা বিমানটি অবতরণের পর তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে শোনা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১৯ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। পুলিশ তাঁদের আটক করতে এগিয়ে গেলে সিজেপি নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিজেপি নেতাদের বলতে শোনা যায়, ‘আসুন, গ্রেপ্তার করুন। আমরা তার জন্যই অপেক্ষা করছি।’ এ সময় বিমানের ভেতরে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন তাঁরা। আশপাশের যাত্রীরা ঘটনাটি ভিডিও করেন।

বিক্ষোভের ডাক দিয়েছিলেন অভিজিৎ

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে অবতরণের পর আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অভিজিৎ দীপকে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি।

শুক্রবার গভীর রাতে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অভিজিৎ আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তাঁকে আটক করা হলেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হবে না বলে ঘোষণা দেন তিনি।

‘গণতন্ত্র বাঁচাতে চাই’

ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, ‘আমাকে আটক করা হলেও শনিবারের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করা যাবে না। আমরা গণতন্ত্র বাঁচাতে চাই।’

তিনি আরও বলেন, সরকার তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করতে পারে। তবে এসব আইনের আশঙ্কায় তিনি ভয় পান না বলেও জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad