নারায়ণগঞ্জে আদালতে যাওয়ার পথে হৃদরোগে আইনজীবীর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০২:০৭ দুপুর
  • ২৯১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আইনজীবী অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন
নারায়ণগঞ্জে আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন নামে এক প্রবীণ আইনজীবীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট মো. মুনির উদ্দিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। নিজ কর্মস্থল আদালতপাড়ায় যাওয়ার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী সমিতির শোক

মুনির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলেও জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad