রোববার (১১ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও শোক জানানো হয়।
বিবৃতিতে নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে দলটি।
বাংলাদেশিদের জরুরি সহায়তার আহ্বানবিবৃতিতে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।
দলটি নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ অন্য যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বেসামরিক নিরাপত্তায় কূটনৈতিক উদ্যোগের তাগিদবিবৃতিতে বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় এনসিপি।
তথ্যসূত্র: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিবৃতি।

প্রথম দর্পণ,ডেস্ক