দুর্গাপূজার ছুটির আগে ১৭ অক্টোবর খোলা থাকবে সব ব্যাংক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০২:১৫ দুপুর
  • ২০৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পূজার ছুটির আগে নির্ধারিত দিনে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে।

রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নান।

টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

সার্কুলার অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ব্যাংকিং কার্যক্রম টানা পাঁচ দিন বন্ধ থাকবে।

তবে ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

বন্দর এলাকায় সীমিত ব্যাংকিং কার্যক্রম

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।

এ নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যক্রম পরিচালনা করতে পারবে ব্যাংকগুলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad