সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
ডেঙ্গুতে মৃত্যু ৩০৭, হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগের দিন রোববার এক দিনে ২ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এক দিনে সর্বোচ্চ ভর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৬৪স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৫৮৯ জন, চট্টগ্রামে ২৭২, সিলেটে ১৪৪, বরিশালে ১৩৭, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সন্দেহজনক রোগী ২ লাখ ছাড়িয়েছেস্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।
এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক