সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমে

সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জ,উপজেলা সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জ সদরের আয়োজনে ও জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জের সহযোগিতায়-

সোমবার (১২অক্টোবর-২০২৬খ্রি. দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স এর কনফারেন্স হলরুমে-উক্ত প্রেস কনফারেন্সে সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হুসেইন । এতে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জের খন্দকার গোলাম সরওয়ার, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, শহর সমাজসেবা, মোঃ আলাউদ্দীন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জের সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, ১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইবনে জায়েদ হাসু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ হোসাইন বাবু, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিন্টু সেখ, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা,জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ নুর আলম ডাককু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশা সহ অন্যান্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জানা যায় যে, সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলায় প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে সিরাজগঞ্জ পৌরসভার ১, ১০ ও ১১ নং ওয়ার্ড এবং সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য ৭৭ জন তথ্য সহকারী ও ৮ জন সুপারভাইজার এবং সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৫১ জন তথ্য সহকারী ও ১৫ জন সুপারভাইজার নিয়োগ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নির্ভূল তথ্য, কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট জনগণের সহযোগিতা করার আহবান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad