সিরাজগঞ্জের রায়গঞ্জে কনকনে শীতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে রক্তদান সংগঠন।
গত বুধবার (৩১ডিসেম্বর) রাতে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির উপদেষ্টা আল ইমরান বলেন, “শীতের কষ্ট আমরা অনেকেই অনুভব করি না। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ যেন এই সংগঠনকে আরও বড় পরিসরে মানবতার সেবায় কাজ করার তৌফিক দেন।”
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী রহিম উদ্দিন (৬৫) বলেন, “এই শীতে কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে। দানকারী ও সংগঠনের সদস্যদের জন্য আমরা দোয়া করি।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইমরান মাহমুদ, প্রতিষ্ঠাতা মো. মাহাদি হাসান ইমন, এডমিন রিদয়, মডারেটর ইমন সেখসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার