তারেক রহমান ও তার পরিবারকে সমবেদনা জানাতে যাচ্ছেন জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ২৬৯৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।'


খালেদা জিয়ার দাফনের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এই সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাবেন তিনি।'


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দিন মঙ্গলবার গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ প্রতিনিধি দল।


বুধবার মরহুমার জানাজাতেও জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad