বিচারবহির্ভূত 'ক্রসফায়ারের' জনক শেখ মুজিব: রাশেদ প্রধান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ দুপুর
  • ২৫৫৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।


সিরাজ সিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বেলা ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।


রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ সিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। সিরাজ সিকদারের ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেপ্তারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।


জাগপার এই নেতা বলেন, যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ সিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের। এছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের।


ভারতপ্রেমীদের হুঁশিয়ারি দিয়ে রাশেদ প্রধান বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগররা যদি হিন্দুস্তানের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে। সাধু সাবধান! দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।


এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad