দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে দুজন, ময়মনসিংহে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।
মোট মৃত্যু ১১৯৬, নিশ্চিত হামে ১০৪স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
মৃত ব্যক্তিদের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে। বাকি ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বাড়ছে উদ্বেগএক দিনে সাতজনের মৃত্যু এবং নতুন করে ১ হাজার ৩১৯ জন সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হওয়ার তথ্য হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। রোগের বিস্তার ও মৃত্যুর ঝুঁকি কমাতে আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ গুরুত্বপূর্ণ।

প্রথম দর্পণ,ডেস্ক