নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জানুয়ারী ২০২৬, ০২:৫২ দুপুর
  • ১৯০৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুই দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।


শনিবার সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।


আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।


জানা যায়, একদল দিনমজুর সকালে ব্যাটারিচালিত অটো গাড়িতে কাজের উদ্দেশ্য যাচ্ছিলেন। এসময় একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।


গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad