রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের আগেই সব মন্ত্রণালয় ও বিভাগকে একই স্থানে নিয়ে আসতে চান প্রধানমন্ত্রী।
১২ তলা ভবন হবে ১৪টি
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, আগারগাঁওয়ে ৩১ একর জমিতে নতুন সচিবালয় নির্মাণ করা হবে। সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন থাকবে। ভবনগুলোর নিচে থাকবে তিনটি বেজমেন্ট। এ ছাড়া প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে।
নতুন সচিবালয় কমপ্লেক্সে মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, পাসপোর্ট অফিস ও ডাকঘর নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে প্রকল্পটির মোট ব্যয় এখনো চূড়ান্ত করা হয়নি। সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
দ্রুত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব
সচিবালয় স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সচিবালয়ে জায়গার সংকটের কারণে ১৬টি মন্ত্রণালয়ের স্থানসংকুলান হয়নি। সব মন্ত্রণালয় ও বিভাগ একই জায়গায় থাকলে আন্তমন্ত্রণালয় সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
নতুন সচিবালয় নির্মাণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে একই ক্যাম্পাসে কেন্দ্রীভূত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নির্ধারিত সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের অগ্রগতির ওপর নির্ভর করবে নতুন কমপ্লেক্সে মন্ত্রণালয় ও বিভাগগুলোর স্থানান্তর কার্যক্রম।

প্রথম দর্পণ,ডেস্ক