রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ বিকাল
  • ১৮৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের (১৯) বাড়ির সামনে অনশন করছেন সুবর্ণা (১৮) নামের ওই তরুণী।

সুবর্ণা জানান, আসিফ সম্পর্কে তাঁর খালাতো ভাই। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এ সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে তাঁর একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।

আসিফের বাবা আবু হাশেম বলেন, তিনি তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন।

সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে তাঁর বিয়ে না হলে তিনি বিষপানে আত্মহত্যা করবেন। সুবর্ণা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে।

আসিফ পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, আসিফের বিরুদ্ধে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad