২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বরের মধ্যে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ বিকাল
  • ৪১৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।

সম্প্রতি এসএসসি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ, প্রশ্নপত্রের সিলেবাস এবং ধারাবাহিক মূল্যায়নের নম্বর পাঠানোর বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়মিত পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক

বিজ্ঞপ্তি অনুযায়ী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বাদে অন্য সব নিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করতে হবে। পাশাপাশি ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুসরণের নির্দেশনা রয়েছে।

কোন সিলেবাসে পরীক্ষা

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের ওই বছরের নির্ধারিত সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি প্রশ্নপত্রে অংশ নিতে হবে।

ধারাবাহিক মূল্যায়নের নম্বর পাঠানোর নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসরণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে পাওয়া নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পাঠাবে। পরে কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাঠাবে।

এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের হাতে লেখা মূল নম্বরফর্দ সরাসরি মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়সীমা মেনে নির্বাচনী পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad