পাকিস্তানের সামনে বিশ্বরেকর্ড লক্ষ্য, মুশফিক–লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল লিড

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, ০৫:৩৩ বিকাল
  • ১৯১৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাকিস্তানের সামনে বিশ্বরেকর্ড লক্ষ্য, মুশফিক–লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল লিড

সিলেট থেকে: টপ অর্ডার ব্যর্থতার পর লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করে স্বাগতিকরা, ফলে সফরকারীদের সামনে দাঁড়িয়েছে ৪৩৬ রানের বিশাল জয়ের লক্ষ্য।

টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ফলে পাকিস্তানকে ম্যাচ জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।

আজ (সোমবার) তৃতীয় দিনের খেলায় ১৫৬ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হলেও লিটন দাস ও মুশফিকুর রহিম ইনিংস মেরামতের দায়িত্ব নেন। ৪১তম ওভারে লিটনের এক রানেই বাংলাদেশের লিড পৌঁছে যায় ২০০ রানে।

দুজনের জুটি প্রথম সেশনে দলকে বড় সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। লাঞ্চের আগে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৪৯ রানে। এরপর লিটন দ্রুতই ফিফটি পূর্ণ করেন এবং এক পর্যায়ে ইনিংসটি বড় করার পথে এগোতে থাকেন।

লিটন দাস ১৫৯ বলে ১২৬ রান করে দলের ভিত গড়ে দেন। এটি এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে তার সর্বোচ্চ ব্যক্তিগত রানও। পরে তিনি ৬৯ রানে আউট হন।

অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ধৈর্য ও দৃঢ়তায় ইনিংস সাজান। ১৭৮ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা টেস্ট ক্যারিয়ারের ১৪তম শতক। শেষ পর্যন্ত ২৩৩ বলে ১৩৭ রান করে তিনি আউট হন। ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন।

মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে ফিরে যান। শেষদিকে তাইজুল ইসলাম ২২ রান যোগ করলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৯০ রানে।

এর আগে প্রথম ইনিংসেও লিটন দাসের সেঞ্চুরি এবং বোলারদের কার্যকর পারফরম্যান্সে এগিয়ে ছিল বাংলাদেশ। সব মিলিয়ে ম্যাচে এখন পুরোপুরি নিয়ন্ত্রণ স্বাগতিকদের হাতে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad