লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৮ রাত
  • ১৭২২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ফিরে আসা বাংলাদেশিরা। ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন আরও ১৭৪ বাংলাদেশি। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছিলেন তারা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা। ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমের সহযোগিতায় এই ১৭৪ অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। তাদের অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

জনসচেতনতা বাড়াতে এসব নাগরিককে অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে বলেও জানায় মন্ত্রণালয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad