রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ৩১ মে ২০২৬, ০৩:৪১ দুপুর
  • ১৭৪০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে: আইনমন্ত্রী আসাদুজ্জামান


শিশু রামিসা হত্যা মামলায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলায় সরকারের হাতে থাকা তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, “রামিসা হত্যা মামলার বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আমাদের কাছে থাকা তথ্য-প্রমাণ অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করছি, আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন।”

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে তারা পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। এখন সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে, যা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্যও সরকারি ভাতা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad