রোনালদোর বিনিয়োগে ইউটিউবে ফ্রি বিশ্বকাপ সম্প্রচার, তবে দেখা যাবে শুধু ব্রাজিলে

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ৩১ মে ২০২৬, ০৪:১০ দুপুর
  • ২৪১২৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রোনালদোর বিনিয়োগে ইউটিউবে ফ্রি বিশ্বকাপ সম্প্রচার, তবে দেখা যাবে শুধু ব্রাজিলে


ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলেও তা আপাতত কেবল ব্রাজিলের দর্শকদের জন্যই। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের সব ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন ব্রাজিলের দর্শকরা। ম্যাচগুলো 4K রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

তবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করলেও সরাসরি সম্প্রচার দেখতে পারবেন না। কারণ, সম্প্রচারটি শুধুমাত্র ব্রাজিল অঞ্চলের জন্য উন্মুক্ত থাকবে এবং অন্য দেশ থেকে প্রবেশের ক্ষেত্রে জিও-লক কার্যকর থাকবে।

ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোড বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব কেবল ব্রাজিলের জন্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সহযোগী প্ল্যাটফর্ম কেজিটিভি ইউটিউবের মাধ্যমে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করবে।

এদিকে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি নেটওয়ার্ক। দেশটির দর্শকরা জি-এর স্পোর্টস চ্যানেল ও জিফাইভ (ZEE5) প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচ উপভোগ করতে পারবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি লাইভমোডে বিনিয়োগ করেছেন। এরপরই প্রতিষ্ঠানটি কেজিটিভির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচ বিনামূল্যে সম্প্রচারের উদ্যোগ নেয়।

তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকছে। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের ফুটবলপ্রেমীদের স্থানীয় সম্প্রচারকারী বা স্বত্বধারী প্ল্যাটফর্মের ওপরই নির্ভর করতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad