ঈদের ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল দুই শিশুর

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০৪ জুন ২০২৬, ০৭:০৪ বিকাল
  • ১৬৯৯৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রাজশাহীর এক প্রকৌশলী, তার স্ত্রী ও মা।

নিহতরা হলো রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের দুই ছেলে—ইজাদ (২ মাস) ও ইহান (৪)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঈদুল আজহার ছুটি শেষে বৃহস্পতিবার দুপুরে পরিবার নিয়ে একটি মাইক্রোবাসযোগে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রকৌশলী আকিব হোসেন। পথে বড়াইগ্রাম উপজেলার চকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে চার বছর বয়সী ইহানের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী শিশু ইজাদও মারা যায়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad