লোহিত সাগরে ফের হামলা: ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে আক্রমণ, সতর্কতা জারি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ জুলাই ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ১৫৩৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হোদাইদাহ উপকূলের কাছে বিপৎসংকেত; ঘটনার তদন্তে ইউকেএমটিও, হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। ঘটনার পর জাহাজটি থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার কথা জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ইয়েমেনের বন্দরনগরী হোদাইদাহ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত জাহাজটি হামলার মুখে পড়ে। সংস্থাটি জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি বা নিরাপত্তা ঝুঁকি দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।

তাৎক্ষণিকভাবে কোনো দেশ, সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। ফলে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও ইয়েমেন উপকূলবর্তী গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad