‘এক যুগের অবসান’— বিশ্বকাপ থেকে তারকাদের বিদায়ে আবেগঘন সোহেল রানা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ রাত
  • ১৭৯৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা বিশ্বকাপের মঞ্চ থেকে একে একে বিদায় নিচ্ছেন বিশ্ব ফুটবলের পরিচিত মহাতারকারা। প্রিয় খেলোয়াড়দের বিদায়ের এই মুহূর্তে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ফুটবলের একটি গৌরবময় প্রজন্মের বিদায় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টে সোহেল রানা লেখেন, ‘প্রতিদিন বিশ্বকাপের আকাশ থেকে হারিয়ে যাচ্ছে হৃদয়ের খুব কাছের মহাতারকারা। নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো, সাদিও মানে—একজন একজন করে বিদায় নিচ্ছেন। রয়ে গেছে মেসি ও এমাপ্পে। হয়তো তারাও বিদায় নেবে। একজনকে তো নিতেই হবে। নতুন তারকারা উঠে আসছে, এটাই প্রকৃতির নিয়ম। তবু কষ্ট হয়। এদের অনেককেই হয়তো আর কখনো বিশ্বকাপের মঞ্চে দেখতে পাব না।’

তার এই আবেগঘন বার্তা প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, বিশ্ব ফুটবলের একটি স্বর্ণালি প্রজন্মের বিদায় সত্যিই আবেগের এবং স্মৃতিময় এক অধ্যায়ের সমাপ্তি।

প্রতিটি বিশ্বকাপেই যেমন নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটে, তেমনি অনেক কিংবদন্তি ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও রচিত হয়। সোহেল রানার বক্তব্যেও উঠে এসেছে সেই চিরন্তন বাস্তবতা—সময় বদলায়, নতুনরা আসে, কিন্তু কিংবদন্তিদের শূন্যতা সহজে পূরণ হয় না।

ফুটবলপ্রেমীরা একদিকে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আশাবাদী হলেও অন্যদিকে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এবং সাদিও মানে-এর মতো তারকাদের বিদায়ের ভাবনা তাদের মনে গভীর নস্টালজিয়া ও শূন্যতার অনুভূতি তৈরি করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad