আর্জেন্টিনার হারেই থামল পরীমণির ‘বিয়ের ঘোষণা’, বললেন—‘বিয়েটা আর করতে হলো না’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, ১০:৫২ রাত
  • ১৪১৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। দলের এই পরাজয়ের পর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণা’ও আপাতত বাস্তবায়িত হচ্ছে না।

ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি রসিকতার সুরে লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’

তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে ৫৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের সুযোগ বন্ধ থাকলেও এটি ব্যাপকভাবে শেয়ার করা হয়।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, ফাইনালের ফলাফলের মধ্য দিয়েই যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার পরাজয়ে তার মন খারাপ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই দলের সঙ্গে তার আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। তবে হার মানেই শেষ নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা আরও শক্তিশালী হয়ে ফিরবে। একই সঙ্গে লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি।

পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমণি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই ঘোষণা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে কিছুটা বিব্রত হওয়ার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, এমন ঘোষণার পর অসংখ্য বিয়ের প্রস্তাব পেয়েছেন, যা তিনি কল্পনাও করেননি।

তবে আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও জানান পরীমণি। তার ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad