ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পিএমএফের ২০ যোদ্ধা নিহত

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০২:৪৮ দুপুর
  • ১১৭৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, দেশটির সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন। এ হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে পিএমএফ জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, হামলায় শুধু প্রাণহানিই নয়, ভবন, সামরিক যান ও বিভিন্ন সামরিক সরঞ্জামেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা আটজন বলে জানানো হলেও পরবর্তীতে তা বেড়ে ২০ জনে পৌঁছেছে। আহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব এখনও সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পিএমএফ।

সূত্র: আল জাজিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad