বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১২০৭

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৪৮ রাত
  • ২৮৮০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রতীকী ছবি

দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,২০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৬২ জন, আর বিভিন্ন অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৪৪৫ জন।


শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এ তথ্য জানান এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।


তিনি জানান, অভিযানকালে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৪ রাউন্ড, ককটেল ৩টি, রামদা ৫টি, চাপাতি ১টি, ফালা ৩টি, দেশীয় তৈরি এলজি ৩টি, কার্তুজ ৭ রাউন্ড, তাজা গোলা ৮টি, ফাঁকা গোলা ৪টি, ফাঁকা কার্তুজ ৬টি, দেশীয় দা ১টি, একনলা দেশীয় তৈরি এলজি ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি উদ্ধার করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad