বিদেশে শিক্ষার খরচে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৫:৫৯ বিকাল
  • ৯৫৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো শিক্ষার্থী কিংবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে।

সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আন্তর্জাতিক ভর্তি প্ল্যাটফর্মে কার্ডের মাধ্যমে শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধের চাহিদা বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে শিক্ষার জন্য ইস্যু করা এসব কার্ডে সম্পন্ন লেনদেন আলাদাভাবে বিবেচনা করা হবে। এ ধরনের শিক্ষা-সংক্রান্ত ব্যয় বিদ্যমান ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার আওতায় গণ্য হবে না।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষার্থীর নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী ব্যক্তির নামে আন্তর্জাতিক কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ড ইস্যুর আগে এডি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে কার্ডটি কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত অর্থ পরিশোধে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে।

এ ছাড়া এসব লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে। নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে সংশ্লিষ্ট সব লেনদেন নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন করার জন্য এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad