অস্ট্রেলিয়ার একাদশে কামিন্স-হ্যাজলউড-স্টার্ক, ফিরলেন লায়ন

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ১১:২২ রাত
  • ১০২৮৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভোরে ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটির আগে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচের মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মূল পেস আক্রমণের তিন তারকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক একসঙ্গে মাঠে ফিরছেন। ফলে বাংলাদেশের ব্যাটারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই টেস্টের একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। অন্যদিকে গত বছরের অক্টোবরের পর চোটের কারণে অ্যাশেজে খেলতে না পারা জশ হ্যাজলউডও দলে ফিরেছেন।

হ্যাজলউডের ফেরার কারণে একাদশের বাইরে থাকতে হয়েছে ফর্মে থাকা পেসার স্কট বোল্যান্ডকে। অ্যাশেজের পাঁচ ম্যাচে ২০ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে দলের ভারসাম্য ধরে রাখতে একাদশে রাখা হয়েছে দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকে।

বাংলাদেশের জন্য যেমন দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ এসেছে, তেমনি অস্ট্রেলিয়াও দুই দশকের বেশি সময় পর ডারউইনের এই মাঠে টেস্ট খেলতে নামছে। নতুন ভেন্যু এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সামনে রয়েছে প্রায় ২১টি টেস্টের ব্যস্ত সূচি। তাই ঘরের মাঠের মৌসুমটি জয় দিয়ে শুরু করতে চায় প্যাট কামিন্সের দল।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad