মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রস্তুতির আহ্বান ইরানকে

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৫:১৭ বিকাল
  • ১২২৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর তা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরাক সফররত গালিবাফ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ‘নিষ্ঠুর নিষেধাজ্ঞা’ মোকাবিলা করে তা কাটিয়ে ওঠার জন্য ইরানকে কার্যকর পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে ইরাকের সঙ্গে তেহরানের সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গালিবাফের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালে বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই বর্তমান পরিস্থিতিতে কঠোর নিষেধাজ্ঞা মোকাবিলা ও তা অতিক্রম করার জন্য ইরানকে প্রস্তুত থাকতে হবে।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

এদিকে ইরাক সফরের মধ্যেই চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান ও ইরাকের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন গালিবাফ। তাঁর বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এমএমআর




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad