কাজিম রেজার প্রথম জানাজা বুধবার বাদ মাগরিব জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তার স্ত্রী’র পাশে তাকে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কাজিম রেজা সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।
সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী এবং চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানুর সন্তান। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। পৃথক শোকবার্তায় সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রথম দর্পণ,ডেস্ক