দশম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ বিকাল
  • ৫৬৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সাংবাদিকদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকরা তীব্র আর্থিক সংকটে রয়েছেন। সরকার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও সাংবাদিকদের আয় বাড়েনি। বর্তমান বেতনে সাংবাদিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, দেশে এখন নির্বাচিত সরকার রয়েছে। সাংবাদিকদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলোর কর্মীদের জন্য প্রণোদনার ব্যবস্থা এবং দশম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad