আগামী তিন দিন চট্টগ্রামসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ রাত
  • ৩০৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
চট্টগ্রামসহ দেশের চার বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ কয়েকটি প্রধান নদ-নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নদ-নদীর পানি বিপৎসীমার নিচেই থাকতে পারে।

শুক্রবার বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। কমেছে পদ্মার পানি। আগামী পাঁচ দিন এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে এ সময়ে নদীগুলোর পানি বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি রয়েছে স্থিতিশীল। আগামী তিন দিন এসব নদীর পানিও বাড়তে পারে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। গোমতী নদীর পানি কমেছে। আগামী এক দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। পরবর্তী দুই দিনে এসব নদীর পানি কমার সম্ভাবনা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad