নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ রাত
  • ৩৬৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে প্রায় দুই ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা। পরে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা শাহবাগ মোড়ে জড়ো হয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদ।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, ‘নোয়াখালী বিভাগ হওয়া আমাদের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা এ দাবিতে আন্দোলন করে আসছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নানার বাড়ি বৃহত্তর নোয়াখালীর ফেনীতে। আমাদের বিশ্বাস, তিনি নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ভূমিকা রেখে সহযোগিতা করবেন।’

আন্দোলনকারীদের দাবি, বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা।

কর্মসূচিতে সন্তানদের নিয়ে অংশ নেন প্রবাসী জাফর ইকবাল। তিনি বলেন, ‘বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৩০ শতাংশ বৃহত্তর নোয়াখালী—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চল থেকে আসে। দেশের অর্থনীতিতে এ অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নোয়াখালীর অবকাঠামোগত উন্নয়ন ও বিমানবন্দর নির্মাণ এখন সময়ের দাবি। নোয়াখালীকে বিভাগ করা হলে বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

শাহবাগের কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের দিকে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে দিনের কর্মসূচি শেষ করেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad