মিয়ানমারে পাচারের পথে ৫৯৫ বস্তা সিমেন্টসহ আটক ১২

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ বিকাল
  • ২২৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। অভিযানে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা সিমেন্টগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্টের পরিমাণ ৫৯৫ বস্তা, যার মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি। এসব সিমেন্টের আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জব্দ করা সিমেন্ট, দুটি বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad