পীরগঞ্জে সড়কের পাশে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ১৯৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রংপুরের পীরগঞ্জে মাদারহাট–গাজী কোল্ড স্টোরেজ সড়কের পাশ থেকে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে স্থানীয়রা সড়কের পশ্চিম পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত আব্দুর রহমান রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া ঘুরিয়াখাল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পরিবারের ভাষ্য, তিনি পলাশবাড়ী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, আব্দুর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, ‘শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। যতটুকু তথ্য পাওয়া গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে বের হয়ে এসেছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad