এর আগে ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ফরম পূরণ করা হয়। স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কুরআন মাজিদ ও তাজভীদ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুরআন মাজিদ ও তাজভীদ এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পূর্ণমান ১০০ করে। এসব পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। একই দিনে ভিন্ন কোড ও আলাদা উত্তরপত্রে পরীক্ষা নেওয়া হবে। গণিত ৬০ এবং বিজ্ঞান ৪০ নম্বরের, মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ দুই বিষয়েও ভিন্ন কোড ও আলাদা উত্তরপত্র ব্যবহার করা হবে এবং পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
এনসিটিবি প্রণীত পাঠ্যপুস্তক ও বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিজ নিজ আসনে বসতে হবে। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ওএমআর ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে নেওয়া যাবে না।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স