সংঘাত নয়, সমঝোতার রাজনীতির মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ বিকাল
  • ৩৭৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজনৈতিক দলগুলোকে সংঘাত-সংঘর্ষে না জড়িয়ে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত চান না তিনি। দেশে সমঝোতার রাজনীতি দেখতে চান। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেন, তাদের সমর্থন করার কথাও জানান তিনি।

তিনি বলেন, কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নয়—সবাইকে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, হানাহানি ও সংঘর্ষ পরিহার করে আলাপ-আলোচনা এবং সমঝোতার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। শুধু চাকরি বা ঠিকাদারির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে—এমন একটি সমাজ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবনের বিনিময়েও কাজ করার প্রত্যয় থাকতে হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad