সঠিক পথে না এলে ঘাড় ধরতেও হাত কাঁপবে না: মামুনুল হক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ বিকাল
  • ১৬৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com.monirulbd.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতিকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হলে সরকারকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সরকারকে প্রথমে হাত-পায়ে ধরে সঠিক পথে ফেরার অনুরোধ করা হবে। তাতেও কাজ না হলে ঘাড় ধরতে হাত কাঁপবে না।

শনিবার রাজধানীর শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, সরকারের যাত্রার শুরুতেই ছয় মিনিট অতিক্রম হওয়ার আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, সময় থাকতে সতর্ক না হলে নির্ধারিত পরিণতি থেকে রক্ষা পাওয়া যাবে না।

পবিত্র কোরআনের সুরা ইবরাহিমের ৪৫ নম্বর আয়াতের প্রসঙ্গ তুলে ধরে তিনি অতীতে যারা জুলুম করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের সূচনা পর্ব থেকেই সরকারপ্রধানকে কোরআনের ভাষায় সতর্ক করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ করার কথা রয়েছে। এরপর ডিসেম্বর অথবা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad